বিজ্ঞাপন

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় মহাসড়কের পাশে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনা ও হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।

পড়ুন : র‌্যাব বিলুপ্ত করে হবে এসআরবি, যা আছে আইনের খসড়ায়

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন