বিজ্ঞাপন

অসহায় দম্পতির বাড়িতে ইউএনও, খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালীর এক অসহায় দম্পতির খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এ সময় তিনি খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন এবং ভবিষ্যতে সরকারি সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের আমলিবাড়িয়া গ্রামের বাসিন্দা মোসলেম রাড়ি ও তাঁর স্ত্রী রওশনারা বেগম দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। দুজনই নানা রোগে ভুগছেন। মাথা গোঁজার ঠাঁই হিসেবে সামান্য জায়গার ওপর কোনো রকমে তৈরি করা একটি জরাজীর্ণ ঘরেই বসবাস করছেন তাঁরা।

সামান্য ঝড়-বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। অনেক সময় পলিথিন মাথায় দিয়ে রাত কাটাতে হয় এই দম্পতিকে। বৃষ্টির পানিতে ভিজে যায় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও মো. নাজমুল হাসান নিজেই ওই দম্পতির বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে দুই প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন। একই সঙ্গে নিয়ম অনুযায়ী সরকারি বিভিন্ন সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ সময় এলাকাবাসী ইউএনওর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ওই দম্পতির জন্য আরও কী করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পড়ুন:আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন: আইনমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন