বিজ্ঞাপন

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপি’র যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই।

বিজ্ঞাপন

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ চত্ত্বরে আয়োজিত এ মতবিনিময় যোগ দেয়ার আগে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গেল পরশুদিন পতিত ফ্যাসিট সরকার ভারতে বসে প্রেস কনফারেন্সের চেষ্টা করেছেন। এর প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে। সে ধরনের প্রতিবাদ এর আগে কোন সরকার জানাতে পারেনি। তিনি বলেন দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় যে সর্তকতা জারি করা হচ্ছে, তার পেছনে অন্য কোন কারণ নেই। এটি কেবলমাত্র রুটিন ওয়ার্ক।

পরে মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

মিরপুর পৌর বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এরআগে বেলা ১১টায় মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে শিশু শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি।

একটি বেসরকারী সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (এপিলেড ডিভিশন) সিনিয়র আইনজীবি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

এসময় আয়োজক সংস্থার সদস্যবৃন্দ, বিএনপির স্থানীয় নেতাকর্মি সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথম থেকে ৫ শ্রেণি পর্যন্ত পড়ুয়া ৩’শ ৬০জন শিক্ষাথীকে বৃত্তি (এককালীন), ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

পড়ুন:অসহায় দম্পতির বাড়িতে ইউএনও, খাদ্যসামগ্রী বিতরণ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন