সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন জন সদস্য গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদেরেেক গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ আগষ্ট) বিকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. আক্তার খানের ছেলে মোঃ মেনাজুল ইসলাম (২৪), একই গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ বনি আমিন (২০) ও মৃত আব্দুল মালেক মোঃ নিশাত রেজা (২৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার রাতে র্যাব-১২ এর একটি দল বেলকুচির আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের তিনজনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করে।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক এমএফএস একাউন্ট ব্যবহার পূর্বক অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছে। তারা আরোও জানায় জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হইলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ নগদ ও অন্যান প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করে আসছে। আসামীদের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

