বিজ্ঞাপন

মাদকবিরোধী বার্তায় বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল, জিতল অবিবাহিত একাদশ

সবুজ মাঠে ছিল না কোনো বৈরিতা, ছিল না প্রতিদ্বন্দ্বিতার তীব্র উত্তাপ। ছিল সুস্থ বিনোদনের আহ্বান, সম্প্রীতির বন্ধন আর মাদকবিরোধী এক সামাজিক বার্তা। সেই বার্তা ছড়িয়ে দিতেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার বিকেলে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে মালদারপাড়া যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। মাঠের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সের দর্শক। করতালি, উল্লাস আর খেলোয়াড়দের নৈপুণ্যে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদারপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাহার মালদার, পৌর যুবদলের সদস্যসচিব হুমায়ুন রহমান নয়ন, হান্নান মোল্লা, শামীম মালদার, সামসুল হক মাস্টার, আবু জামাল ভূঁইয়া, হারুন মিয়া, শাহীন সরকার এবং মালদারপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি লিমন মালদার। খেলা পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা সানি মিয়া।

ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত অবিবাহিত একাদশ ২–১ গোলের ব্যবধানে বিবাহিত একাদশকে পরাজিত করে। তবে ফলাফলের চেয়ে খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন আব্দু বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। তিনি এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বেশি এমন আয়োজনের আহ্বান জানান।

আয়োজকদের মতে, সমাজে সুস্থ সংস্কৃতি ও সম্প্রীতির চর্চা বাড়াতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের মাঠমুখী করতেই এই ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন