বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের আগে জামায়াত-শিবির ও এনসিপিকে কেউ চিনত না : এমপি খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই আন্দোলনের আগে জামায়াত-শিবির কিংবা এনসিপি—কাউকেই মানুষ এভাবে চিনত না। জুলাই আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে করেছি। তখন এনসিপি নামে কোনো রাজনৈতিক দল ছিল না। অথচ এখন তারা এককভাবে জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জুলাই সনদ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি মহল প্রচার করছে যে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, দায়িত্ব পালন করছে না এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে। এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন সমাবেশে সরকারের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য দিচ্ছে।

তিনি আরও বলেন, তারা নিরাপদ সড়ক আন্দোলন করেছে, বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন করেছে; কিন্তু সরকার পতনের এক দফা আন্দোলন করেনি। ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন আমরা করেছি।

বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই আন্দোলনে নরসিংদীতে ২৬ জন শহীদ এবং প্রায় ৬০০ জন আহত হয়েছেন। প্রাথমিক তালিকায় বিএনপির অনেক নেতা-কর্মীর নাম না থাকলেও পরবর্তীতে যাচাই-বাছাই করে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং তাদের সহায়তা দেওয়া হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। এটি বিনা ভোটের নির্বাচন নয়, দিনের ভোট রাতে হয়নি। তাই মাঠ গরম করার চেষ্টা করবেন না। জনগণই এর জবাব দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল মাস্টার এবং জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : বাঁশখালীতে ঘরহারা ১০০ পরিবারকে ঘর দেবে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন