শুক্রবার জুমার নামাজের জামাত চলাকালে নরসিংদী শহরে ঝটিকা মিছিলের আয়োজনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের জামাত চলমান থাকায় মিছিল সংঘটিত হওয়ার সময় নরসিংদী শহরের সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। একই সময়ে নরসিংদী সদর মডেল থানাধীন দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় থানার পুলিশের একটি উল্লেখযোগ্য অংশ দায়িত্ব পালন করছিল।
পুলিশের দাবি, এ পরিস্থিতির সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার কতিপয় নেতাকর্মী স্বল্প সময়ের জন্য ঝটিকা মিছিল বের করেন। ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।
সদর মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা অফিসার ইনচার্জ হলেন এ আর এম আল মামুন বলেন, ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করি। পুরো নরসিংদী জুড়ে আমাদের অভিযান চলে। এ সময় মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।এবং এর সাথে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : বাজার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী
সা/


