গোলাকান্দাইল ইউনিয়নে মেম্বার প্রার্থী ঘোষণা ও গণসংযোগের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার রইসুল মিল্কীর বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। ঘটনা শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ।
সাওঘাট এলাকার গৃহবধূ মুক্তা আক্তার জানান, তার স্বামী রাইসুল মিল্কি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন। আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড সদস্য হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন তার স্বামী রাইসুল মিল্কি। একই ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেনও সদস্য প্রার্থী। আর দুইজনেই বিএনপি নেতা। আর এই ইউপির সদস্য প্রার্থীতা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব তৈরী হয়েছে ।
শুক্রবার সন্ধ্যায় ভুলতা এলাকায় বিএনপি’র শোভাযাত্রা অনুষ্ঠান শেষে গোলাকান্দাইল এলাকায় আলমগীর হোসেনসহ তার লোকজন রাইসুল মিল্কি ও মিলন ভুইয়াকে মারপিট করে। পরে রাতে আলমগীর হোসেনের নির্দেশে তার নিয়োজিত প্রায় ৫০ থেকে ৬০ জন হামলাকারী রাইসুল মিল্কির সাওঘাট এলাকার বসতবাড়িতে রামদা চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দরজা জানালা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এসময় ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ বানোয়াট। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানিনা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়ে ঘনস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


