বিজ্ঞাপন

বোয়াইলমারীতে ভেজাল দুধের কারখানার সন্ধান, মালিককে জেল-জরিমানা

পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত কারখানার মালিক কমল (৩৫) কে জেল-জরিমানা করেছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী পশ্চিমপাড়া গ্রামের মইলুর রহমানের ছেলে কমল তার কারখানায় দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট, সয়াবিন, জেলি দিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করছিল। শুক্রবার রাত ৮টার দিকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ কমলের ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করে। এময় কমলকে আটক করে আদালতে হাজির করা হলে ফয়সাল মাহমুদের আদালত কমলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন।

এসময় কমল ২০ হাজার টাকা জরিমানায় মুক্তি পান। আদালত জব্দকৃত ভেজাল ৩০ লিটার দুধ পার্শ্ববর্তী পুকুরে ফেলে ধ্বংস করেন।

পড়ুন : জুলাই জাদুঘরে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন