গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বাইদগ্রাম বাজার থেকে দরবারিয়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়ক আরসিসি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে এ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
গাজীপুর জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় সড়কটির উন্নয়ন কাজ করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ৫৫ হাজার টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিএনপির জেলা সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, সদস্য সচিব শফিকুল ইসলামসহ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, সড়কটির আরসিসি করণ কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা কমবে। একই সঙ্গে এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে তারা আশা করছেন।
পড়ুন:নাটোরে গরুবাহী ভুটভুটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩
ইমি/


