মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে বিসিবি। আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতাসম্পন্ন কোনো ক্রিকেটারকে রাখা হয়নি এই দলে।
ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ এইচপি দল। এই সিরিজের পর আবার দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগার অনূর্ধ্ব-২৩ দল। সেই সিরিজের জন্য আজ (৮ আগস্ট) এক বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি।
দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সদ্য অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা তরুণ কালাম সিদ্দিকী অলিনকে। মূল স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাঁচ জনকে।
আগামী ১২ এবং ১৪ আগস্ট বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্স মাঠে আয়োজিত হবে প্রথম দুই ওয়ানডে। ১৬ আগস্ট সিরিজের তৃতীয় ম্যাচ।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটরক্ষক), রিফাত বেগ, ইকবাল হোসেন, কালাম সিদ্দিকী অলিন (অধিনায়ক), হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শাহরিয়ার সাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম, আহরার আমিন।
স্ট্যান্ডবাই
মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদীদ, রাফিউজ্জামান রাফি।
পড়ুন : বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে আরও অপেক্ষা করতে হবে বাংলাদেশকে


