নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার তারাবো উত্তরপাড়া এলাকা থেকে ৮৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১। ৮ আগষ্ট শনিবার দুপুরে র্যাব-১, সিপিসি-৩’র একটি আভিযানিক দল গোঁপন সংবাদের ভিত্তিতে এসব মাদক উদ্ধার করেন।
র্যাব-১, সিপিসি-৩’র দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জাকিউল করিম জানান, তারাব উত্তরপাড়ার মোতাহার মোল্লা এর ভাড়া বাসা থেকে সংবাদের ভিত্তিতে অধিনায়ক, র্যাব-১ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৮৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশি নগদ ৭৭০/- টাকা উদ্ধারপূর্বক মোঃ মোতাহার মোল্লা(৫১)’কে আটক করা হয়৷ আটককৃতকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পড়ুন : বংশাই নদীতে নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার


