বিজ্ঞাপন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী অবিকা গোর

শুটিংয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে জ্বর নিয়েই সেটে হাজির হয়েছিলেন অভিনেত্রী অবিকা গোর। শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি করানো হলো তাকে। পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গু।

বিজ্ঞাপন

অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা শুক্রবার সমাজমাধ্যমে জানান তার স্বামী মিলিন্দ চন্দওয়ানী। তিনি জানান, গত পাঁচ দিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন অবিকা । এর মধ্যেই দুই দিনের শুটিং শেষ করতে সেটে যান তিনি। ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও এমনভাবে কাজ করেন যে, এক দিনেই সেই শুটিং শেষ হয়ে যায়।

এরপর দুই দিনের বিরতি পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বিশ্রাম নিলেও শরীর ভালো হয়নি। মিলিন্দের কথায়, ওই সময় প্রায় পুরো দিন বিছানাতেই ছিলেন অবিকা। ওষুধ খাচ্ছিলেন। ঠিকমতো খাওয়াদাওয়া করতে পারছিলেন না। তারপরও প্রতিশ্রুতি রক্ষার জন্য জ্বর নিয়েই দিল্লি উড়ে যান একটি বিজ্ঞাপনের শুটিং করতে।

দিল্লি যাওয়ার আগে রক্তপরীক্ষাও করিয়েছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ে ফিরে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। মিলিন্দ জানিয়েছেন, তিনি বার বার অবিকাকে শুটিং পিছিয়ে দেওয়ার কথা বলেছিলেন। প্রযোজকরা বিষয়টি বুঝবেন বলেও আশ্বস্ত করেছিলেন। কিন্তু অভিনেত্রী নাকি কাজ থামাতে রাজি হননি। তার যুক্তি ছিল, কাজ পিছালে কারও সময় নষ্ট হবে, কারও আর্থিক ক্ষতি হবে।

অবিকার এই দায়বদ্ধতার প্রশংসা করেছেন তার স্বামী। তার কথায়, কাজের প্রতি অভিনেত্রীর যে ভালোবাসা এবং সহকর্মীদের সময় ও পরিশ্রমের প্রতি যে সম্মান, তা সত্যিই বিরল। একই সঙ্গে অনুরাগীদের কাছে অবিকার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর সঙ্গে দিল্লির বিজ্ঞাপনের শুটে যাওয়া টিমের এক সদস্যও অবিকার শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। তার দাবি, সেই সময় ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না অভিনেত্রী। খাওয়াদাওয়া প্রায় বন্ধ ছিল।

দীর্ঘদিন প্রেম করার পর ২০২৫ সালের জুনে বাগ্‌দান হয় অবিকা-মিলিন্দ চন্দওয়ানীর। গত বছরের সেপ্টেম্বরে তারা বিয়ে করেন।

পড়ুন : চাঁদপুরের সিভিল সার্জনকে অব্যাহতি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন