বিজ্ঞাপন

আনসার-ভিডিপির উদ্যোগে যশোরে রাস্তা সংস্কার, জনজীবনে স্বস্তি

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়া যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের লক্ষ্মীপুর-পাইকপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। স্থানীয়দের দুর্ভোগ লাঘব ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তাঁদের উদ্যোগে প্রায় ১৪০ ফুট রাস্তা ইটের সলিং দিয়ে সংস্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) ৭ নম্বর দরাজহাট ইউনিয়নের লক্ষ্মীপুর পাইকপাড়া গ্রামের রাস্তাটি ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে বৃষ্টির পর রাস্তার নষ্ট অংশ দিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘবে ইউনিয়ন দলনেতা মো. ওসমান গনি ব্যক্তিগত উদ্যোগে দুইজন ভিডিপি সদস্যকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামতের কাজে নেমে পড়েন। তাঁরা শ্রম ও সময় দিয়ে প্রায় ১৪০ ফুট রাস্তা ইটের সলিংয়ের মাধ্যমে সংস্কার করেন। ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে রাস্তা মেরামত হওয়ায় তাঁদের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

জনসাধারণের প্রয়োজনে যেকোন দুর্যোগকালীন সময়ে স্থানীয় পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের এ ধরনের উদ্যোগ বাহিনীর জনসম্পৃক্ততা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তা, জনসেবা, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দেশের প্রত্যন্ত অঞ্চলে আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিনিয়ত নিরলসভাবে বহুবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

পড়ুন :রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন