বিজ্ঞাপন

রাজাপুর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি রেজভী সাব্বির গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরের সাবেক ছাত্রলীগ নেতা মো. সাব্বির খান ওরফে রেজভী সাব্বিরকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় চরখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে ভান্ডারিয়া থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

রেজভী সাব্বির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক বিরোধের কারনে রাজাপুর, ঝালকাঠি, পিরোজপুর বরিশাল ও ঢাকায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা দায়েরের দাবি করা হয়েছে।

তবে কোন মামলায় মামলায় গ্রেপ্তারি দেখানো হয়েছে তা জানা যায়নি।

রেজভী সাব্বিরের আটকের বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

পড়ুন : গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন