তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সেমিনার। ৯ আগস্ট ২০২৬ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অডিটোরিয়ামে ‘লার্নিং অ্যান্ড অ্যাওয়ারনেস’ শীর্ষক সিরিজ সেমিনারের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।
এ ছাড়া অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম আমিনুল ইসলাম মুনির।
করপোরেট প্রতিষ্ঠান সানটেক এনার্জি লিমিটেডের অর্থায়নে এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের মেধাভিত্তিক সহায়তায় এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে।
আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, এই সেমিনার তরুণ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নেতৃত্বগুণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন: জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি
আর/


