দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের চকরিয়া উপজেলা সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম একজন বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিক। তাঁর প্রতিবেদন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি আবুল কাশেম নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে চিহ্নিত ইয়াবা কারবারীদের মদদে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
সভা থেকে বক্তারা অবিলম্বে সাজানো মামলা প্রত্যাহার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানবন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি অলি উল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক টিভি প্রতিনিধি আসাদুজ্জামান অপু, কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, সমকাল প্রতিনিধি হিরু আলম, শাহাদাত আলী জিন্নাহ, তৌহিদুল ইসলাম, রিয়াদ উদ্দিন, তানবীরুল ইসলাম,কপিল উদ্দিন, ইয়ার রহমান আনান, সুনিপ দাশ সৌরভ, রিদুয়ানুল হক, ফয়সাল আলম সাগর, রুবেল খান, শফিউল করিম সবুজ, হোসাইন মোহাম্মদ সবুজসহ চকরিয়া ও পেকুয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
পড়ুন : জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি
সা/


