বিজ্ঞাপন

হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢোল বাজিয়ে প্রতিবাদ মিছিল করেছে।

বিজ্ঞাপন

রবিবার সকালে হঠাৎ করে স্কুলের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে। বিষয়টি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। ঘটনার সত্য উদঘাটনে স্থানীয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ দশম শ্রেণির এক হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে।

ভুক্তভোগীরা জনায়, অভিযুক্ত শিক্ষক প্রায় ছাত্রীদের শরীরে বিভিন্ন স্থানে হাত দিতো। এক পর্যায়ে হিন্দু এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। তৎক্ষণাৎ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের সুষ্ঠু বিচার এবং পদত্যাগের দাবি জানাই।

ঘটনাটি জানার পরে চারঘাট বাঘা এমপি আবু সাঈদ চাঁদ ঘটনাস্থলে উপস্থিত হন। ওই সময় ভুক্তভোগী, শিক্ষার্থী ও অভিভাবক এর সুষ্ঠু বিচার দাবি করেছে। এবিষয়ে এখনো উত্তেজনা বিরাজমান। সর্বশেষ জনা যায় ওই শিক্ষক স্বইচ্ছায় পদত্যাগ করবে।

বিদ্যালয়ের এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সময় এমপি আবু সাইদ চাঁদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবি জাফরসহ স্কুলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর বলেন, বিষয়টি নিয়ে সংসদ সদস্য ছিলেন। তিনি প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করতে বলেছেন। তবে ওই প্রধান শিক্ষক স্বইচ্ছায় পদত্যাগ করবে বলে জানিয়েছে।

এমপি আবু সাইদ চাঁদ বলেন, অন্যায়ের সঙ্গে কোন আপোষ হবে না। তবে যথাযথ প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পড়ুন : সালমান শাহ হত্যা মামলায় ডন আটক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন