বিজ্ঞাপন

কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার ৩৪ ও উখিয়ার ৬৪ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬ লাখ পিস ইয়াবা,  অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসময় আটক হয়েছে ২ পাচারকারী।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন,  মিয়ানমার থেকে একটি মাদকের চালান ঘুমধুমের নয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগগুলো তল্লাশি করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক জানান, শীঘ্রই মাদকের তালিকা নতুন তালিকা হবে। অভিযান আরো জোরদার করা হয়েছে। সীমান্তে আগের তুলনায় বিজিবির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে জানান অধিনায়ক।

এদিকে, উখিয়া ৬৪ বিজিবির পালংখালী বিওপির পৃথক অভিযানে নদীপথে ইয়াবা পাচারকালে ২ জন আসামীসহ তিন লক্ষ পঞ্চাশ হাজার (৩,৫০,০০০) পিস ইয়াবা জব্দ করেছে ।

গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাটাখালী হাতিমারা গ্রামের বাসিন্দা নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের বাসীন্দা আবুল ফয়েজ (২৫)। সোমবার উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন

পড়ুন:সিলেটে সড়কে আবারও প্রাণহানী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন