বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আন্তঃ অনুষদ (ছাত্র) ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এ ব্যবসায় প্রশাসন অনুষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলা অনুষদ। প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সোমবার বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জুলাই একটি দিবস, জুলাই একটি অর্জন, জুলাই আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা, জুলাই আমাদের ইতিহাসে একটি সোনালী অধ্যায়। এই জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন। গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট আর দিবসটি উদ্যাপনের জন্য আমরা ৪ আগস্ট মন্ত্রণালয় হতে পত্র পাই। তাই খুবই অল্প সময়ের মধ্যে এই আয়োজন করতে হয়েছে।’

খেলার এই সুন্দর মাঠকে উৎসবমূখর রাখতে হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই হবে না, নিয়মিত চর্চা করতে হবে।’

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সদ্য সাবেক ডিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃ অনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর আহ্বায়ক ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৬টি দল (ছাত্র) অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রামের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন