বিজ্ঞাপন

জয়পুরহাটে এসএসসি পাসের হার ৬৭.৫৩ শতাংশ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। এ বছর জেলায় মোট ৮৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা বেশ এগিয়ে রয়েছে।

রাজশাহী বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জয়পুরহাট জেলা থেকে এ বছর মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। এর মধ্যে ৪ হাজার ১৯৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৭ জন। যার পাসের হার ৭৩.৬১%। অন্যদিকে, ৪ হাজার ২৯৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৪৭ জন। যার পাসের হার ৬১.৬০%।

জেলায় প্রাতিষ্ঠানিক ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ অর্জন করেছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক, (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর তত্ত্বাবধানে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃতি শিক্ষার্থীরা।

অন্যদিকে, ১২১১ নম্বর পেয়ে জেলার মধ্যে সর্বোচ্চ মার্কস অর্জনের রেকর্ড গড়েছে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের রিসালাত হোসেন তানভীর। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির হারের ভিত্তিতে জেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যে রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৯ শতাংশ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮.৮ শতাংশ এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় ৩৫.৩ শতাংশ সাফল্য অর্জন করেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, এসএসসি পরীক্ষায় এবছরে জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। জেলায় সন্তোষজনক রেজাল্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন