বিজ্ঞাপন

খুলনা বৃক্ষমেলায় রেকর্ড চারা বিক্রি

খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলায় বৃক্ষপ্রেমীদের বিপুল সাড়া মিলেছে। এবার রেকর্ড চারা বিক্রি হয়েছে। মেলা শেষ হওয়ার আগেই চলতি বছরে বিক্রির পরিমাণ ও আর্থিক মূল্য বিগত বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।

খুলনা বৃক্ষ মেলার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. জাকির হোসেন জানান, গত ১১ জুলাই মেলা শুরুর পর থেকে শনিবার রাত পর্যন্ত মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের মোট ৬৮ হাজার ৯৭৮টি চারা বিক্রি হয়েছে। যার মোট বিক্রিমূল্য দাঁড়িয়েছে ৯৯ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

জানা গেছে, বিগত বছরে পুরো মেলা জুড়ে ৪৩ হাজার ৭২১টি চারা বিক্রি হয়েছিল, যার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫৯ লাখ ৮৪ হাজার টাকা। সে তুলনায় চলতি বছরে ক্রেতা ও বৃক্ষপ্রেমীদের উপস্থিতি এবং বিক্রি দুটোই উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিক্রেতারা জানান, এ বছর চারা বিক্রিতে ভালো সাড়া পাচ্ছি। দর্শনার্থীদের ভিড়ও বেশি। ফলে বেচা-কেনা ভালো হচ্ছে। গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, মানুষের জীবন ও পরিবেশ রক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই বৃক্ষমেলাকে ঘিরে মানুষের এই আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে ১১ জুলাই থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বৃক্ষমেলা আগামী ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রামের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন