বিজ্ঞাপন

চাটমোহরে দুই মাদকসেবীর কারাদণ্ড

চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১০ আগস্ট সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থানার রাজাশন এলাকার সাইদুর রহমানের ছেলে রবিউল ইসলাম ওলি (২০) ও চাটমোহর উপজেলার জগন্নাথপুর এলাকার মোঃ খাইরুল সরদারের ছেলে শাকিল হোসেন বাকি (২২)কে আটক করে।

বিজ্ঞাপন

পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান জানান, চাটমোহর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন : স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন