বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, এদিন গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছিল ৮৭ দশমিক ৮১ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।
এর আগে সোমবার হঠাৎ করে তেলের দাম বেড়ে যায়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। এর ফলে ৩১ জুলাইয়ের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাই মূলত বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দাবি করেছেন।
ট্রাম্পের এমন অবস্থানের কারণে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার সম্ভাবনা কমে গেছে। ফলে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনাও দুর্বল হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
পড়ুন: ৩৫ বছর পর আবার ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে রাষ্ট্রপতি
আর/


