বিজ্ঞাপন

ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় ফেল করে তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা ছবি ইমেইল পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহত তানিয়া খাতুন উপজেলার কুচিয়ামোড়া গ্রামের প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে ও বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া খাতুন দুটি বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার এই ফলাফল মেনে নিতে না পেরে চরম মানসিক হতাশায় সোমবার রাত ১২টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া খাতুন দুটি বিষয়ে অকৃতকার্য হয়। সে বিবাহিত ছিলো। কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য নেই।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। থানায় একটি অপমৃত্যু’র (ইউডি) মামলা দায়েরের হয়েছে।

পড়ুন : নিউজিল্যান্ডের সমর্থন চেয়ে বাংলাদেশের তিন প্রস্তাব

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন