বিজ্ঞাপন

জামালপুরে ভারতীয় দুই ক্যান্সার বিশেষজ্ঞ

ক্যান্সারের চিকিৎসার জন্য নির্ভরযোগ্য ভারতীয় প্রতিষ্ঠান হেল্থ কেয়ার গ্লোবালের দুই বিশেষজ্ঞ জামালপুর চিকিৎসক ক্যান্সার চিকিৎসা নিয়ে একটি সেমিনারে উপস্থিত ছিলেন। জামালপুরে তাদের সহযোগী প্রতিষ্ঠান এইমস হেল্থ কেয়ারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তায় মেক্সিক্যান সাবওয়ের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এইমস হেল্থ কেয়ারের ব্যবস্হপনা পরিচালক আজাদ রুহানির সভাপতিত্বে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের প্রধান সৌভিক স্যাম বাংলাদেশে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সেমিনারে হেল্থ কেয়ার গ্লোবালের ক্যান্সার বিশেষজ্ঞ ( সার্জারি) ক্যরন সেগেল বলেন, ক্যান্সার এমন একটি বৈশ্বিক সমস্যা, তার জন্য সবার আগে সবাইকে সচেতন হতে হবে। বিভিন্ন ধরনের ক্যান্সার এখন হরহামেশাই দেখা যাচ্ছে, এজন্য সবাইকে প্রাথমিক পরীক্ষা করে নিতে হবে। হেল্থ কেয়ার গ্লোবাল ক্যান্সার রোগীদের স্বল্প খরচে সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। জামালপুরসহ বাংলাদেশের ক্যান্সার রোগীদের জন্য আমাদের বিশেষ সুবিধা রয়েছে।

অপর ক্যান্সার বিশেষজ্ঞ সঞ্চয় মন্ডল ( মেডিসিন) বলেন, সার্জারি করে, সার্জারি ছাড়া কিংবা কেমোথেরাপির বিকল্পসহ সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা। হেল্থ কেয়ার গ্লোবালের লক্ষ ভারতীয় উপমহাদেশ থেকে ক্যান্সার নির্মূলে আমরা পথিকৃৎ হয়ে থাকতে চাই। যে রোগির যে চিকিৎসা লাগবে কিংবা তাদের পছন্দমতো চিকিৎসা যেন কম খরচে দিতে পারি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

হেল্থ কেয়ার গ্লোবালের মূল কার্যালয় ভারতের কলকাতায়, ভারতের বিভিন্ন প্রদেশে তাদের শাখা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের প্রধান সৌভিক স্যাম। বাংলাদেশের ঢাকায় তাদের প্রতিষ্ঠানের জন্য অফিস খোলা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ঝালকাঠি সদর হাসপাতালে দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন