বিজ্ঞাপন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন, ‘আমার পূর্ণ আস্থা আছে, দুই দেশ একসঙ্গে বসলে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যায় না। আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাধান খুঁজে বের করা, যা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্য লাভজনক হয়।’

তিনি আরও বলেন, ‘ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, ইস্যু না থাকলে ওটা ডেমোক্রেসি নয়। আমাদের ইস্যু হবে বাংলাদেশের ইস্যু। মানুষের ইস্যু একটাই—ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে তা দুই দেশের জন্যই উইন-উইন সিচুয়েশন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার ‘পর্যালোচনা করছে’।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আমি আগেও বলেছি, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমাদের দেশে যে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’

বিজ্ঞাপন

পড়ুন : গুপ্তহত্যার হুমকি, তুরস্ক থেকে গোপন ফ্লাইটে ব্রিটেনে যান ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন