বিজ্ঞাপন

ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলকে মনির খান

দেশীয় সংগীত ইন্ডাস্ট্রির কণ্ঠশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়লেন জনপ্রিয় গায়ক মনির খান। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদযাপিত হয়।

বিজ্ঞাপন

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

গায়ক মনির খান বলেন, ‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যারা আমার গান ভালোবাসছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সবার ভালোবাসা ও সার্বিক প্রচেষ্টায় আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলম, মিলন মাহমুদ, সংগীত পরিচালক শেখ সাদী খান এবং বিশিষ্ট গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীত অঙ্গনের অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। প্রথম ভিডিও পোস্ট করা হয় একই বছরের ১৪ জুন। এরপর থেকে মনির খানের ক্যারিয়ারের জনপ্রিয় সব পুরোনো গানের পাশাপাশি নিয়মিতভাবে প্রকাশ পেতে থাকে নতুন অডিও ও ভিডিও গান।

পড়ুন : রাজধানীতে প্রকাশ্যে কাভার্ডভ্যান থামিয়ে কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন