সিরাজগঞ্জে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিল্লার হোসেন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) সকালে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকালে কৃষক জিল্লার হোসেন তার বাড়ির পাশের ধান ক্ষেতে পোনা মাছ ধরতে গিয়েছিলেন।
ওই সময় হাঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় ক্ষেতের মধ্যে বজ্রপাত হলে জিল্লার হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দেন। তিনি আরোও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : সারাদেশে চলছে তীব্র লোডশেডিং, চরম ভোগান্তিতে গ্রামের মানুষ
সা/


