চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১২ আগস্ট) দুপুরে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হুরায়রা সিদ্দিকী একই এলাকার মাওলানা আবু সাঈদ সিদ্দিকী আরমানের ছেলে। নিহতের স্বজন জাহেদুল ইসলাম বলেন,দুপুরে তার বাবা সাথে বাড়ির পুকুরে গোসল করতে নেমে বাবার অগোচরে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বোয়ারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.চন্দিমা বড়ুয়া বলেন,পৌনে ২টার দিকে আবু হুরায়রা নামের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে।পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
পড়ুন : প্রধানমন্ত্রীর হেলিপ্যাড সরিয়ে নিলেন সেনাবাহিনী, দিলেন প্রীতিম্যাচ


