বিজ্ঞাপন

ঢাকায় শুরু হচ্ছে সিঙ্গাপুর-বাংলাদেশ চিত্রকলা প্রদর্শনী ‘ব্রিজিং হরাইজনস’

বাংলাদেশ ও সিঙ্গাপুরের শিল্প-সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে সিঙ্গাপুর-বাংলাদেশ চিত্রকলা প্রদর্শনী ‘ব্রিজিং হরাইজনস: প্রকৃতি, ঐতিহ্য ও উদ্ভাবনের এক চাক্ষুষ সংলাপ’।

ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশন ও ‘অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা’ যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। শিল্পী ও কিউরেটর হারুন আর রশিদ টুটুলের তত্ত্বাবধানে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন হবে শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে প্রকৃতি, ঐতিহ্য ও সমকালীন উদ্ভাবনের নানা দিক শিল্পের ভাষায় তুলে ধরা হবে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের শিল্পীদের সৃজনশীল ভাবনা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটি চাক্ষুষ সংলাপ তৈরিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

শিল্পী হারুন আর রশিদ টুটুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চিত্রকলা, ভিডিও ইনস্টলেশন, নিউ মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনী ও শিল্প-আয়োজনে যুক্ত রয়েছেন।

এর আগে তাঁর শিল্পকর্ম দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে। ২০২৬ সালের এপ্রিল-মে মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির বেকার্সফিল্ড ক্যাম্পাসে তাঁর পাঁচ দিনব্যাপী ‘লস্ট সিমবিওসিস’ শীর্ষক একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীতে মানবতা ও প্রকৃতির সম্পর্ক, স্মৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য তাঁর শিল্পকর্মে উঠে আসে।

এবারের ‘ব্রিজিং হরাইজনস’ প্রদর্শনীটি ১৪ আগস্ট উদ্বোধনের পর ১৯ আগস্ট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি পরিদর্শন করা যাবে।

আয়োজকদের প্রত্যাশা, দুই দেশের শিল্পীদের সৃজনশীল কাজ প্রদর্শনের পাশাপাশি এই আয়োজন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করবে। শিল্পানুরাগী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্যও এটি হয়ে উঠতে পারে সমকালীন শিল্পভাবনা ও দুই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য কাছ থেকে দেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বিজ্ঞাপন

পড়ুন : মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন