বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫০ মার্কিন ব্যবসায়ীর বৈঠক

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি ও ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ব্যবসায়ী প্রতিনিধি দলটি ঢাকা সফরে এসেছে। বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রতিনিধি দলটিকে ঢাকায় স্বাগত জানান। তিনি বলেন, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতের যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং দুই দেশের ৫০ বছরের বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশে এসেছে।

এর আগে চলতি বছরের ৩০ জুলাই বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে গর বলেন, বাংলাদেশে অসাধারণ সম্ভাবনা রয়েছে—ওষুধ শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, বিভিন্ন খাতেই সেই সুযোগ রয়েছে। তখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরের কথাও জানিয়েছিলেন তিনি।

পড়ুন: অলি আহমদের পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমা ১১ দলীয় জোটের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন