বিজ্ঞাপন

ত্রিমুখী গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর হেনড্রি

ত্রিমুখী গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন মার্কিন ধর্মীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, পডকাস্টার এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চ্যান্ডলার ডেভিড হেনড্রি। গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রকি পর্বতমালা অঞ্চলের ইউটাহতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ২৭ বছর।

বিজ্ঞাপন

লিহাই সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব লেটার-ডে সেইন্টস’র সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর পশ্চিম দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় টিমপ্যানোগোস হাইওয়ে এবং মর্নিং ভিস্তা রোডের সংযোগস্থলে অন্য দুটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন।

পুলিশের মুখপাত্র আরও জানিয়েছেন, হেনড্রি ট্রাফিক সিগন্যালের লাল বাতি অমান্য করে সামনে এগিয়ে যান এবং দুর্ঘটনার সময় সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন না। তাকে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আর কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনো তদন্ত করছে।

প্রসঙ্গত, ‘রিস্টোরড ট্রুথ’ নামে পডকাস্টের মাধ্যমে পরিচিত লাভ করেছিলেন হেনড্রি। এই পডকাস্টে আন্তঃধর্মীয় সংলাপ ও ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করতেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কনটেন্টও শেয়ার করতেন। এতে তার ৪৮ হাজারেরও বেশি অনুসারী ছিল এবং পাশাপাশি টিকটকেও সক্রিয় ছিলেন।

‘রিস্টোরড ট্রুথ’র ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ আগস্ট হাইল্যান্ডের এলডিএস চার্চ প্রাঙ্গণে হেনড্রির অকাল মৃত্যুতে তার স্মরণে একটি মোমবাতি প্রজ্বলন শোকসভা (ক্যান্ডেল-লাইট ভিজিল) অনুষ্ঠিত হয়।

পড়ুন : জামিন পেলেন তানজিন তিশা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন