বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে ৭০ বিএনসিসি ক্যাডেটের র‍্যালি ও মশক নিধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের অংশগ্রহণে র‍্যালি ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জয়পুরহাট জেলার ৩টি সরকারি কলেজের মোট ৭০ জন বিএনসিসি ক্যাডেট এই কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ এবং পাঁচবিবির মহীপুর হাজী মহসিন সরকারি কলেজ।

এদিন দুপুর ১২টায় জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কলেজের প্রফেসর এ.কে.এম শফিকুল ইসলাম উদ্বোধন করেন।

র‍্যালিটি কলেজ ক্যাম্পাস ও জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পথিমধ্যে ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

র‍্যালি শেষে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কীটনাশক স্প্রে করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়। কর্মসূচি থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বসতবাড়ি, আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কাজী ইমরুল কায়েস এবং কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট আবু রেজা আমিনুর রহমান মোহাম্মদ সুইট। এ সময় আরও উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. মোতালেব হোসেন ও ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) সেজুয়ান।

পড়ুন: ৩ জেলায় নতুন পুলিশ সুপার

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন