বিজ্ঞাপন

বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বেতাগীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজে সাজাই বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
পরিবেশের সুরক্ষা ও দেশকে সবুজায়নের লক্ষ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ক্লাবটি এই সামাজিক উদ্যোগ গ্রহণ করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে বেতাগী সদর ইউনিয়নের রায়ের খাল স্লুইসগেট এলাকায় ঝাউগাছের চারা রোপণের মাধ্যমেমে কর্মসূচির উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং সহযোগী সংগঠন আলো ছায়া নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলো ছায়া নারী উন্নয়ন সংস্থার সভাপতি সায়েরা খাতুন রুবী, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী হাসান ঝন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম মন্টুসহ স্থানীয় বাসিন্দারা।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এ বছর “সবুজে সাজাই বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রায়ের খাল স্লুইসগেট এলাকায় ঝাউগাছের পাশাপাশি বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে। তাদের প্রত্যাশা, এসব গাছ বড় হলে এলাকাটি যেমন সবুজে ভরে উঠবে তেমনি তৈরি হবে দৃষ্টিনন্দন ও মনোরম প্রাকৃতিক পরিবেশ।

এদিকে, ঝাউবাগানটির সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন স্থানীয় যুবকেরা। তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না গাছগুলোকে যত্ন নিয়ে বড় করে তুলতে হবে। এ উদ্যোগকে সফল করতে তারা নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো সংগঠনের এমন উদ্যোগ দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।

পড়ুন:কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন