বিজ্ঞাপন

সিংগাইরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, তিনটির প্যাথলজি বন্ধ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।

সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো সিংগাইরের সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার। এ ছাড়া ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা।

জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, সিংগাইর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের সময় অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:রাজবাড়ীতে বিনামূল্যে ১৪৮ জন নারীকে করা হলো স্তন ক্যানসার ও জরায়ূ মুখের পরীক্ষা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন