বিজ্ঞাপন

বিক্রি হচ্ছে হামজাদের ক্লাব লেস্টার সিটি

ইংলিশ ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা চৌধুরী। আবারও মালিকানা বদলের পথে ক্লাবটি। ক্লাবটির মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার ২০০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৩শ’ কোটি টাকার বেশি) দামে লেস্টারকে বিক্রি করতে চাইছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

একসময় প্রিমিয়ারে খেলা লেস্টার এখন খেলছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ২৪ দলের মধ্যে ২৩তম হয়ে অবনমন নিশ্চিত হয় তাদের। আর্থিক অনিয়মের কারণে মৌসুমে ছয় পয়েন্ট জরিমানাও গুনতে হয়েছে ক্লাবটিকে।

২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাই শ্রীবদ্ধনপ্রভা লেস্টারের মালিকানা নেন। এর আগে ক্লাবটি ছিল মিলান মান্দারিচের মালিকানায়। কিং পাওয়ারের সঙ্গে জার্সি স্পনসরশিপ চুক্তির পরই ক্লাবটি কিনে নেয় প্রতিষ্ঠানটি।

কিং পাওয়ারের অধীনে লেস্টার দ্রুতই ইংলিশ ফুটবলের আলোচনায় উঠে আসে। ২০১৪ সালে প্রিমিয়ার লিগে ফেরার পর মাত্র দুই বছরেই অসম্ভবকে সম্ভব করে তারা। 

২০১৫-১৬ মৌসুমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো পরাশক্তিদের পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার। ২০২১ সালে এফএ কাপও জেতে ক্লাবটি; যা তাদের ইতিহাসে প্রথম।

তবে সেই সাফল্যের পর সাম্প্রতিক বছরগুলোতে লেস্টারের আর্থিক ও মাঠের পরিস্থিতি ক্রমে খারাপের দিকে গেছে। গত দুই মৌসুমে পরপর দুইবার অবনমন হয়েছে তাদের। ২০১৮ সালে ক্লাবের মালিক ভিচাইও এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

এখন লেস্টারকে নতুন মালিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিং পাওয়ার। সম্ভাব্য বিক্রয়মূল্য ২০০ মিলিয়ন পাউন্ড বা ৩৩শ’ কোটি টাকার বেশি হতে পারে। এ বিষয়ে লেস্টার থেকে অবশ্য আনুষ্ঠানিক কোনও কিছু জানা যায়নি।

পড়ুন : উয়েফা সুপার কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন