বিজ্ঞাপন

নাটোরে আলোকিত জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাটোরে আলোকিত জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহিন।

বিজ্ঞাপন

​এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ আলী দেওয়ান শাহিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে তরুনদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের মধ্য দিয়ে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। আলোকিত জীবন যেভাবে পথহারা যুবকদের পুনরায় সুন্দর জীবনে ফিরিয়ে আনছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান শরীফ চমক, নাটোর আলোকিত জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক মাহমুদুল হাসান জনি এবং ইনচার্জ মিজানুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শেষে কেক কাটা ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

পড়ুন : প্রথমবার ‘ক্রাইম পেট্রোল’ সঞ্চালনায় অজয় দেবগন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন