বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৫ জনে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের ১৪ আগস্টের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। একই সময়ে ৮৮৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৫০ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩০ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে ছাড় পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাম উপসর্গে একজন এবং চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তবে বিজ্ঞপ্তির জেলা-ভিত্তিক অংশে মৃত্যুর হিসাবে সুনামগঞ্জ ও ঢাকার তথ্যও উল্লেখ রয়েছে।

এদিকে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সারা দেশে লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের। এর বিপরীতে টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ৮৯৪ জনকে, যা লক্ষ্যমাত্রার ১০৭ দশমিক ৩ শতাংশ।

পড়ুন : ডারউইন টেস্ট: দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন