বিজ্ঞাপন

বিশ্বনাথে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ জন আটক

সিলেটের বিশ্বনাথে রাতভর পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের দায়ে একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং চুরি মামলার এজাহারভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক এসব ঘটনায় মোট চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বনাথ থানা পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৩ ও ১৪ আগস্ট রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

১৪ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটে ২ নম্বর খাজাঞ্চি ইউনিয়নের কামালপুর (বন্ধুয়া) এলাকার খাদুয়া ব্রিজের ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় নিজাম উদ্দিন (৫১) নামে একজনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসআই মুহাম্মদ সাইদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এর কিছুক্ষণ পর রাত ১২টা ৫০ মিনিটে ১ নম্বর লামাকাজী ইউনিয়নের লামাকাজী এলাকায় অভিযান চালিয়ে ইনসান মিয়া (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এসআই শাহ আলম ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। পুলিশ জানায়, এ দুই ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

এর আগে ১৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ১ নম্বর লামাকাজী ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হান্নান (৬৭)কে মাদক সেবনরত অবস্থায় পায় পুলিশ। পরে বিষয়টি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আব্দুল হান্নানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, ১৪ আগস্ট রাত ২টা ৫ মিনিটে ৭ নম্বর দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সাদিক মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিশ্বনাথ থানার এফআইআর নং-১৬/১০২, তারিখ ২৩ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৮০/৪৫৭ ধারার মামলার এজাহারভুক্ত আসামি।
বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পৃথক অভিযানে মোট চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুইজনের কাছ থেকে মোট ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন