বিজ্ঞাপন

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন পাঁচমেঘাদল নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস্ পাচারের চেষ্টা করে।

বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ আগস্ট শুক্রবার ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ আটক করতে সক্ষম হয়। আটককৃত কসমেটিকস্ এর মূল্য ১৮,০২,৭৮০ টাকা। বিজিবি চোরাচালান প্রতিরোধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎১৯ বছরের রাজুর শরীরজুড়ে এখনো শিশুর ছাপ, দুঃশ্চিন্তায় পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন