বিজ্ঞাপন

রূপগঞ্জে দেবরের রডের আঘাতে ভাবীর মৃত্যু, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাছিমা বেগম (৫২) নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবর ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় নাছিমার দেবর আলাউদ্দিন মিজি ওরফে আলাল (৪৫), তাঁর স্ত্রী জোসনা খাতুন (৪০) ও মেয়ের জামাই মোহাম্মদ শাকিল খান (৩০)কে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মিজির বাড়িতে দোতলা ভবনের ছাদ দেওয়ার কাজ চলছিল। নির্মাণাধীন ভবনের ছাদের কিছু অংশ তাঁর জমির সীমানায় পড়েছে দাবি করে বাবুর ছোট ভাই আলাউদ্দিন মিজি নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে বাবু মিজি ও তাঁর স্ত্রী নাছিমার সঙ্গে আলাউদ্দিনের কথা-কাটাকাটি শুরু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : ফকিরহাটে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক: মসজিদ থেকে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন