বিজ্ঞাপন

পাংশায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় তারা খাতুন (৪৬)নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পাংশা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে।ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে (২৮) আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জাবেদ বিশ্বাস পলাতক রয়েছেন।

নিহত তারা খাতুন পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের জাবেদ বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনের ভাষ্যমতে জানা যায়, রাজু ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতো। একপর্যায়ে সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ছেলের চিকিৎসার জন্য তারা খাতুন ছেলেকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়া জেলার বনগ্রাম এলাকার উদ্দেশে রওনা হন। তবে রাজু যখন তার খালার বাড়িতে আশ্রয় নেয় তখন তার সঙ্গে তারা খাতুন ছিলেন না। পরে সকালে তারা খাতুনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, তারা খাতুনের সঙ্গে তার স্বামী জাবেদ বিশ্বাসের সম্পর্ক ভালো ছিলো না। প্রাথমিক তদন্তে রাজু বিশ্বাসের মাদকাসক্তির বিষয়টি জানতে পেরেছে পুলিশ। তবে রাজুর মোটরসাইকেল থেকে পড়ে তারা খাতুনের মৃত্যু হয়ে থাকলেও তিনি বিষয়টি কাউকে জানাননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের বাবা সিরাজ উদ্দিন বিশ্বাস বলেন, আমার মেয়ে জামাই ও,নাতি মিলে আমার মেয়েকে হত্যা করেছে,আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, তারা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তারা খাতুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন