পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মামুন শিকদার (৩৮) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নে আমিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সকালে মামুন শিকদার তার জমিতে চাষের কাজ করতে গেলে গিয়ে দেখেন তার জমির সীমানা কেটে হোসেন হাওলাদার ও জিয়া হাওলাদার তাদের জমি বাড়িয়ে নিচ্ছেন। মামুন শিকদার বাঁধা দিতে গেলে মাটি কাটার কোদাল দিয়া তার উপর আঘাত করা হয়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়া আসা হয়।
এবিষয়ে অভিযুক্ত জিয়া হাওলাদার বলেন, জমির আইল (সীমানা) নিয়া একটু ঝামেলা হইছে। কিন্তু এটা নিয়া কাল স্থানীয়ভাবে বসা হবে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এ বিষয়ে কেউ কোনো থানায় অভিযোগ করেনি।
পড়ুন : সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


