বিজ্ঞাপন

বাংলাদেশের মিডিয়াকে এআই প্রশিক্ষণ দেবে গুগল

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের গণমাধ্যমগুলোর এআই রূপান্তরকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘নিউজ এআই ল্যাব’। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের এই উদ্যোগের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।

বিজ্ঞাপন

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের নিবন্ধিত সংবাদমাধ্যমগুলো থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহীদের আগামী ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিরা পর্যায়ক্রমে অনলাইন ও সরাসরি প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রায় দেড় বছরব্যাপী (১৫ মাস বাস্তবায়নসহ) এই বিশেষ কর্মসূচিটি শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে। এতে এআই সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা সংবাদমাধ্যমগুলোর বাস্তব সমস্যা চিহ্নিত করে এআইয়ের মাধ্যমে সেটির পরিপূর্ণ সমাধান তৈরি ও বাস্তবায়ন শিখতে পারবেন।

প্রোগ্রামটি কেন প্রয়োজন?

বর্তমানে সংবাদ সংগ্রহ, গবেষণা, কনটেন্ট তৈরি, অনুবাদ ও তথ্য বিশ্লেষণসহ গণমাধ্যমের বিভিন্ন কাজে এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী কোন ক্ষেত্রে এআই ব্যবহার করলে পাঠক-দর্শকের পরিধি বাড়ার পাশাপাশি ব্যবসায়িক প্রসার ঘটবে, তা চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা যাবে এই কর্মসূচিতে।

প্রশিক্ষণ ও বাস্তবায়নের তিন ধাপ

প্রথম ধাপ (অনলাইন প্রশিক্ষণ): নির্বাচিতদের নিয়ে ১৪ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছয় সপ্তাহের অনলাইন প্রশিক্ষণ চলবে। প্রতি সপ্তাহে একদিন দুই ঘণ্টার এই সেশনে এআইয়ের মৌলিক ধারণা ও গণমাধ্যমে এর প্রয়োগ শেখানো হবে।

দ্বিতীয় ধাপ (সরাসরি কর্মশালা): ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুই দিনব্যাপী সরাসরি কর্মশালা। প্রথম দিনে নিউজরুমের এআই-সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও সক্ষমতা যাচাই করা হবে। দ্বিতীয় দিনে সমাধানের কাঠামো তৈরি করে গুগলের এআই পণ্যের সাহায্যে একটি কার্যকর পরীক্ষামূলক সংস্করণ প্রস্তুত করা হবে।

তৃতীয় ধাপ (১৫ মাসের বাস্তবায়ন): প্রশিক্ষণ ও কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তব চ্যালেঞ্জকে ‘কেস’ হিসেবে উপস্থাপন করবেন। এরপর অভিজ্ঞ প্রশিক্ষকদের সহায়তায় টানা ১৫ মাস ধরে সেই সমাধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কার্যক্রম চলবে।

পড়ুন:আজ বিশ্বজুড়ে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন