বিজ্ঞাপন

কুষ্টিয়ায় আদম ব্যবসায়ী পিতাকে না পেয়ে শিশু পুত্রকে অপহরণ

কুষ্টিয়ার মিরপুরে মোঃ জাফর আলী নামে এক আদম ব্যবসায়ীকে না পেয়ে তার পুত্র মোঃ হুসাইন আলী (৮) কে অপহরনের অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গ্রামস্থ ওই আদম ব্যবসায়ীর বাড়িতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুপুর সাড়ে ১২টায় ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন শিশুটিকে ধরে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাফর আলী লিবিয়া থেকে ইতালীতে লোক পাঠায় বলে শুনেছি। বিদেশগামী অনেক লোকের পরিবার তাকে খুঁজতে আসে। লিবিয়ায় পাঠানোর পর মানুষকে সেদেশে জিম্মি করে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও রয়েছে জাফরের বিরুদ্ধে। তিনি আরো বলেন, শুনেছি লিবিয়ায় জিম্মিকৃত আলমডাঙ্গার এক প্রবাসীর স্বজনরা এসে জাফরের শিশু পুত্রকে তুলে নিয়ে গেছে আজকে সকালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গ্রামের আদম ব্যাবসায়ী জাফর আলী ইতালীতে পাঠানোর নামে মানুষকে লিবিয়ায় পাঠায়। পরে লিবিয়ায় অবস্থানরত জাফর গ্রুপের সদস্যরা মানুষকে জিম্মি করে দেশে থাকা স্বজনদের কাছ থেকে লাখ-লাখ টাকা নিয়ে থাকে। সূত্র মতে, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পুলতাডাঙ্গা গ্রামের একজনকে লিবিয়ায় জিম্মি করে দেশে থাকা স্বজনদের কাছ কয়েক লাখ টাকা নিয়েছে জাফর গ্রুপের সদস্যরা। এরই ধারাবাহিকতায় লিবিয়ায় জিম্মি থাকা ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জাফরের বাড়ী থেকে তার পুত্র হুসাইন আলীকে তুলে নিয়ে গেছে।

সুত্র আরো জানায়, জাফর আলী মানুষকে ইটালীতে পাঠানোর নাম করে লিবিয়াতে পাঠানোর পর জিম্মি করে টাকা আদায়কারি চক্রের অন্যতম সদস্য। মানুষকে জিম্মি করে পাওয়া টাকা দিয়ে কালিনাথপুরের এই অট্টালিকা নির্মাণ করেছে।

এব্যাপারে মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, শিশু অপহরনের বিষয়টি তার জানা নেই।

পড়ুন : মেহেরপুর শহরের তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন