ময়মনসিংহের ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ১৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সহধর্মিণী মোস্তেকা আনোয়ার। পরিবেশ সুরক্ষায় ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার, সাবেক অধ্যক্ষ সেলিমুল হক তরফদার উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, গভর্নর বডির সদস্য হারুনুর রশিদসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তেকা আনোয়ার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতন হতে এবং নিজ নিজ প্রাঙ্গণে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।উদ্বোধন শেষে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পড়ুন : মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫
সা/


