বিজ্ঞাপন

রূপগঞ্জ ইউনিয়ন নির্বাচন নিয়ে ধোঁয়াশায় ভোটাররা, ফের ডিএনসিসি পূর্বাচল সীমানা জটিলতা

পূর্বাচল নতুন শহর প্রকল্পের সীমানা নির্ধারিত হয়েছে ১১ বছর পূর্বে। এরআগে ৮ বছর বিনাভোটে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ। সেটি ছিলো এক শ্রেণির চতুরতায় আইনি জটিলতা সৃষ্টি করে সুবিধা গ্রহণের। ফের নতুন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে পূর্বাচলসহ আশপাশের কয়েকটি মৌজা সংযুক্ত করায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। গত ১৬ জুলাই একযোগে ১২ জন পুরুষ ও নারী ইউপি সদস্যসহ একজনকে প্রশাসক নিয়োগ দেয়ার ঘটনায় ভোটারদের মাঝে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ধারনা করছেন নতুন করে নির্বাচন বানচালে ফের সক্রিয় একটি মহল। যদিও এমন কোন আবেদন পাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিকে যথাসময়ে ইউপি নির্বাচন না হলে তীব্র আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাটি ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নসহ গাজীপুরের কালীগঞ্জের দুটি মৌজায় বিস্তৃত। বিগত সময়ে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদের নামে উচ্চ আদালতে মামলা দায়ের করলে ৮ বছর নির্বাচন আটকে দেয় সাবেক চেয়ারম্যান মেম্বাররা। কিন্তু ২০২৬ সালে নতুন করে রূপগঞ্জ সদর ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়ায় তৈরী হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।

নির্বাচনে সম্ভ্যাব্য মহিলা ইউপি সদস্য প্রার্থী জাহানারা বেগম বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাসী। কিন্তু রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে গত ৫ আগষ্টের পর মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সবশেষ গত ১৬ জুলাই একযোগে ১২ জন ইউপি সদস্যসহ ১ একজনকে প্রশাসক নিয়োগ দেয়ার পর নতুন করে সীমানা নির্ধারণের গুঞ্জন ওঠেছে। ফলে আবারও নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র করছে একটি মহল।

এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের পর সম্ভ্যাব্য প্রার্থী ও রাজনৈতিক অঙ্গণের সংশ্লিষ্টদের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে । এরআগে জামায়াতে ইসলামী বাংলাদেশ রূপগঞ্জ ইউনিয়ন শাখা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়াও বিএনপির ত্যাগী নেতাকর্মীরা চাপাক্ষোভ প্রকাশ করেছেন। খোঁদ বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি নির্বাচনে বিশ্বাসী। নতুন করে কেউ সীমানা জটিলতার অযুহাতে ষড়যন্ত্র করলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। তাই আমরা নির্বাচনের পক্ষে।

স্থানীয় ভোটারদের দাবী, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন হতে হবে। ভোটবিহীন চরিত্র ফ্যাসিস্ট হাসিনার। আমরা নতুন করে ষড়যন্ত্র করলে তা মানা হবে।

এসব বিষয়ে জানতে চাইলে সম্ভ্যাব্য ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সম্প্রতি রূপগঞ্জসহ মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন যথাসময়ে হবে বলে আশ্বাস দিয়েছেন। তাই আমিন প্রার্থী হিসেবে জনগণের জন্যে কাজ করছি। রূপগঞ্জকে মডেল হিসেবে গড়তে, এমপি মহোদয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে মাঠে রয়েছি। নির্বাচন হলে জনগণের মতামত প্রতিফলিত হবে৷

এরআগে গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক হিসেবে বিএনপির নেতা মো. নূরনবী ভুঁইয়াকে নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের ১২ নেতা-নেত্রীকে পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত আদেশে তাঁদের ১২০ দিনের জন্য নিয়োগ পান তারা। তবে পূর্বাচল বা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সীমানা জটিলতার কারণে ইউপি নির্বাচন বানচাল হওয়ার কোনো দাপ্তরিক বা বাস্তব আশঙ্কা নেই বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন ছাড়া প্রশাসক দীর্ঘ সময় থাকার কোন কারন নাই। এসব বিষয়ে অভিযোগ নাই। ষড়যন্ত্রও দেখছি না। তবে নির্বাচন আয়োজন উর্ধতন মহলের বিষয়৷

এরআগে গোলাকান্দাইলের একটি পৃথক অনুষ্ঠানে রূপগঞ্জ সদর ইউনিয়নসহ সবকয়টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও পৌরসভায় সময়মতো উৎসবমূখর নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এরপর থেকে প্রার্থীরা তাদের জনসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন।

স্থানীয় ভোটারদের দাবী, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় রূপগঞ্জ ইউনিয়নের ভোটাররা৷ তাই ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবী জানিয়েছেন তারা।

পড়ুন : মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন