বিজ্ঞাপন

১৬ আগস্ট থেকে জহির রায়হান মিলনায়তনে শুরু হচ্ছে ঢাকা নাট্যোৎসব

উৎসবে, গর্বে, দায়িত্বে-প্রতিপাদ্যকে হৃদয়ে ধারন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজন করতে চলেছে মাসব্যাপী “হৃদয়ে ঢাকা ৪১৬” উৎসব। নৌকাবাইচ, ম্যারাথন, সাইকেল রেসিং, খাবার প্রদর্শন এবং নাট্যোৎসবের মতো অনেক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন নিয়ে এই উৎসব। তারই ধারাবাহিকতায় আগামী ১৬ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ঢাকার সূত্রাপুরে অবস্হিত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ৮ দিনব্যাপী ৮টি নাটকের প্রদর্শনী নিয়ে ঢাকা নাট্যোৎসব ২০২৬।

উৎসবটির উদ্বোধন হবে ১৬ তারিখ বিকাল ৫টায়। উদ্বোধন পর্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। আরো থাকবেন নাট্যজন খন্দকার শাহ আলম, নির্বাহী কর্মকর্তা মো: খয়বর রহমানসহ আরো অনেকে।

বিজ্ঞাপন


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং ঢাকা নাট্যোৎসব ২০২৬ সমন্বয় পর্ষদের ব্যাবস্হাপনায় দর্শক শ্রোতা যেমন অনেকগুলি নতুন নাটক দেখতে পারবেন তেমনি জহির রায়হান মিলনায়তন নতুন উদ্যমে সচল হবে। এবারও প্রতিদিন বিকাল থেকে হল প্রাঙ্গনে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা থাকবে। উৎসবে জ্ঞান ও বিনোদনের মধ্যে দিয়ে ঢাকার আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরাই এ উৎসবের লক্ষ্য ।


উৎসবে অংশগ্রহণকারী নাটকগুলির মধ্যে রয়েছে মতিউর রহমান রানা নির্দেশিত, গ্রন্থিক নাট্যদল পরিবেশিত নাটক গিরগিটি। হামিদুর রহমান পাপ্পু নির্দেশিত, শৌখিন নাট্যদল পরিবেশিত নাটক অন্তরালে আয়না। সূচনা তিসা নির্দেশিত, মৈত্রী থিয়েটার পরিবেশিত নাটক রঙিলা ফানুস। এস.কে রতন নির্দেশিত নবনাট পরিবেশিত নাটক ভেলকি। খোরশেদুল আলম নির্দেশিত, শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশিত নাটক চম্পাবতী। গোলাম সারোয়ার নির্দেশিত, ঢাকা থিয়েটার মঞ্চ পরিবেশিত নাটক ঘরজামাই। শওকত হাসান নির্দেশিত, স্বরবিথী থিয়েটার পরিবেশিত নাটক শাস্তি। শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত, মেঘদূত নাট্য সম্প্রদায় পরিবেশিত নাটক শায়েস্তা খাঁর পরী।


ঢাকা নাট্যোৎসব ২০২৬ আয়োজন প্রসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম বলেন, “ঢাকা শহরে আমরা অনেকেই বসবাস করি। কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার জন্য আবার কেউ শিক্ষার জন্য। কেউ স্থায়ী ভাবে আবার কেউ অস্থায়ী ভাবে। কিন্তু এই শহর আমাদের আশ্রয় দিয়েছে-এই সূত্রে আমরা সবাই এই শহরের নাগরিক। কিন্তু শতবর্ষী এই রাজধানীর ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির সাথে দৃঢ় বন্ধন না থাকায় এই শহরকে আমরা অনেকেই আপন করে নিতে পারিনি। ফলে, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষাসহ সার্বিক বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। নাগরিকদের কাছে রাজধানী ঢাকার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে নাগরিকদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরির জন্যেই এই আয়োজন। এর মধ্য দিয়ে ঢাকার আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যকে নাগরিকদের কাছে তুলে ধরাই আমাদের কাম্য।”

ঢাকা নাট্যোৎসব ২০২৬ সমন্বয় পর্ষদের সমন্বয়কারী ও নাট্যজন খন্দকার শাহ্ আলম বলেন,”নাটক বাছাইয়ের ক্ষেত্রে চেষ্টা করেছি আদী ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী নাটকগুলিকে নির্বাচন করতে। উপরন্তু নৃত্য সঙ্গীত ও আবৃত্তিতে আদী ও নতুন ঢাকার নস্টালজি ফুঁটে উঠবে বলেই বিশ্বাস। একটা নগর বান্ধব সাংস্কৃতিক আয়োজন নিয়ে, সকলের অংশগ্রহনে, ঢাকা নাট্যোৎসব ২০২৬ আনন্দ মুখর হয়ে উঠুক সে প্রচেষ্টায় আমরা সকলেই সচেষ্ট ও নিমগ্ন।”

পড়ুন : বাংলা ভাষায় আসছে তুর্কি জনপ্রিয় সিরিজ ‘কারা সেভদা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন