বিজ্ঞাপন

দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রম পরিস্থিতি অনুযায়ী চলমান রয়েছে।
জানা যায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা ছুটিতে থাকায় এদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান জানান, আগামীকাল রবিবার (১৬ আগস্ট) থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

পড়ুন : বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন